ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 141

ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জমির মালিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম দ্বীন ইসলাম (৫৪)। তিনি সাভারের বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে। নিহত অপর দুই শ্রমিকের মধ্যে একজনের নাম দুলাল জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। অন্যজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোন্ডা গ্রামের বাজারপাড়া এলাকার একটি কৃষি জমিতে দিনমজুরদের নিয়ে কাজ করছিলেন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। বিকেল ৫টার দিকে হঠাৎ ওই জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান।

এ সময় গুরুতর আহত হন দ্বীন ইসলাম। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে দৈনিক মজুরির ভিত্তিতে কাজের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, রবিবার বিকেলে বনগাঁর কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ক্ষেতের মালিক দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুই দিনমজুর শ্রমিকের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সর্বশেষ আপডেট ১০:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬