ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 139

জাতির জীবনে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোটপ্রদান করেন। ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন।

তিনি আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।

গণমাধ্যমকর্মীদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না বিশেষ করে মিডিয়ার লোকজন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান সেনাপ্রধানের

সর্বশেষ আপডেট ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬