ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবদেক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 14

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের সরঞ্জাম ও পোশাক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকার ঝগড়ুর টাড়ী পাড়া সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে এসব সরঞ্জাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে- পুলিশের নামফলক (ন্যামপ্লেট-যেখানে লিখা আছে তোহিদ), পোশাক, সিমকার্ড, ধারালো চাকুসহ অন্যান্য আসবাবপত্র।

স্থানীয়রা জানায়, সকালে ভুট্টা ক্ষেতের পাশে কাজ করতে গিয়ে এলাকাবাসী পরিত্যক্ত অবস্থায় পুলিশের এসব সরঞ্জাম দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। নির্জন স্থানে পুলিশের ন্যামপ্লেট ও ধারালো চাকু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে। এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এই সরঞ্জাম কোথা থেকে কিভাবে বা কারা ফেলে গেছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

সর্বশেষ আপডেট ০১:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬