ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রকল্পের জট কাটাতে আশ্বাস প্রণয় ভার্মার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 101

প্রণয় ভার্মা

বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পে দেখা দেওয়া সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, আলোচনায় বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো উঠে এসেছে।

বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং অর্থনৈতিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আরও বেশি মানুষকে যুক্ত করার বিষয়ে মতবিনিময় হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে প্রায় আট দিন পর সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার তিনি মন্ত্রণালয়ে এসে নিয়মিত কাজ শুরু করেন।

গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় সফরের সময় ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে কাজে ফিরলেন অর্থমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতের প্রকল্পের জট কাটাতে আশ্বাস প্রণয় ভার্মার

সর্বশেষ আপডেট ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬