ব্রাজিলকে হারাতে চায় হাইতির কোচ সেবাস্তিয়ান!

- সর্বশেষ আপডেট ০৪:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 216
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে ‘স্বপ্নের মতো’ বলে মন্তব্য করেছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে। তার বিশ্বাস, এই ম্যাচে অঘটন ঘটাতে পারলে পুরো হাইতিজুড়ে উৎসবের আমেজ তৈরি হবে।
হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে বলেছেন, ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও হারানোর কিছু নেই। বরং এই ম্যাচ থেকে অর্জনের সুযোগই বেশি।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা হাইতি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে। তবে সেই ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট মিগনে মনে করেন, তার দল প্রমাণ করেছে যে তারা বিশ্বকাপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছে, ব্রাজিলের বিপক্ষে তার চেয়েও বেশি পরিশ্রম করতে হবে। বিশ্বের সেরাদের একজনের মুখোমুখি হওয়াটাই দেশের জন্য গর্বের বিষয়।
হাইতি কোচের আশা, তার দল ব্রাজিলকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে পারবে এবং সমর্থকদের গর্বিত করবে। একই সঙ্গে তিনি তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে পরের পর্বে ওঠার সম্ভাবনাও খোলা রাখতে চান।
মিগনে বলেন, ব্রাজিলকে হারাতে পারলে হাইতিতে উন্মাদনা ছড়িয়ে পড়বে এবং সেটি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হয়ে থাকবে।





































