ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 90

ছবিঃ বিসিবি মিটিং (সংগৃহীত)

বিসিবির নতুন এডহক কমিটির চতুর্থ সভায় নির্বাচন প্রস্তুতি, কাউন্সিলর মনোনয়ন এবং কোচিং কাঠামোসহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরপুরে অনুষ্ঠিত সভায় জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা ও ক্লাবগুলোকে ১৬ মে’র মধ্যে মনোনয়ন জমা দিতে বলা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ৬৪টি জেলা কোচ পদের জন্য আবেদনকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হবে। এ জন্য একটি বিশেষ মূল্যায়ন কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড, যার মেয়াদ চলতি এপ্রিলের শেষেই শেষ হওয়ার কথা ছিল।

নতুন এডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবি সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে

সর্বশেষ আপডেট ১০:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬