ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে আরও এক পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 119

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন করে পদত্যাগ পত্র জমা পড়ল। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আজ সভাপতি আমিনুল ইসলামের কাছে পদত্যাগপত্র দেন।

তিনি বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইয়াসির পদত্যাগ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন। ইয়াসিরও একই কারণ উল্লেখ করেছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত দুজন পরিচালক থাকেন। গত অক্টোবরে শেষ নির্বাচনে ইয়াসির ও রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

ফয়সাল বলেন, ‘একদমই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে এর চেয়ে বেশি কিছু নেই।’ তিনি জানান, সুযোগ হলে ভবিষ্যতে আবার বিসিবিতে কাজ করতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবিতে আরও এক পরিচালকের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০৭:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬