বিশ্বকাপ প্রাথমিক দল ঘোষণা ব্রাজিলের
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 17
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমারসহ মোট ৫৫ জন খেলোয়াড়। চোট কাটিয়ে ফিরলেও তার ভবিষ্যৎ এখনো পুরোপুরি নিশ্চিত নয়, কারণ চূড়ান্ত দলে সুযোগ পেতে হলে তাকে পুরোপুরি ফিট প্রমাণ করতে হবে।
প্রাথমিক এই দলে ফরোয়ার্ডে আছেন ভিনিসিয়ুস, রাফিনহা, ম্যাথেউস কুনিয়া, লুইস হেনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এন্দ্রিক, রায়ান, অ্যান্টনি, ইগর থিয়াগো, পেদ্রো, রিচার্লিসন, ইগর জেসুস এবং কাইও জর্জ।
মিডফিল্ডে রাখা হয়েছে কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, ফাবিনিয়ো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেস, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্তন, জেরসন এবং ম্যাথেউস পেরেইরা।
রক্ষণভাগে আছেন মারকিনিওস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালিয়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, আলেক্সান্দ্রো, ফ্যাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিতর রেইস, মুরিল্লো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকি, ভিতিনহা, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকি, কাইকি এবং কার্লোস অগুস্তো।
গোলরক্ষক হিসেবে আছেন আলিসন, এদেরসন, বেন্তো, হুগো সৌজা, জন এবং কার্লোস মিগেল।
এই বিশাল স্কোয়াড থেকে চূড়ান্ত দল নির্বাচন করা হবে ১৮ মে। তখনই নির্ধারিত হবে, নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পান কিনা।




































