শিরোনাম
বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 279
দেশে এপ্রিল মাসেও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে না। মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এপ্রিলের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে।
নির্ধারিত মূল্যে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থাকবে। দাম অপরিবর্তিত থাকবে ১ এপ্রিল থেকে কার্যকরভাবে































