ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে চালের দাম স্থিতিশীল, উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 9

সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাজেটের পর নিত্যপণ্যের দামে বড় ধরনের কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শনের পর তিনি বলেন, চালের পাইকারি ও খুচরা বাজার এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। নতুন ও পুরোনো চালের দামে সামান্য পার্থক্য থাকলেও সার্বিকভাবে দাম বাড়েনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দেশে চালের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক। শুধু চাল নয়, অন্যান্য নিত্যপণ্যের বাজারও নিয়ন্ত্রণে আছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বাজারে চালের ঘাটতির কোনো আশঙ্কা নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে চলছে। যাচাই ছাড়া আতঙ্ক ছড়ানো ধরনের খবর প্রচার না করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজারে চালের দাম স্থিতিশীল, উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬