ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার মন্তব্যে উত্তেজনা
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 17
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের চলমান কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানের দেওয়া এক মন্তব্যে ক্যাম্পাসে উত্তাপ ।
মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, শিক্ষকরা যখন সুবিধাবাদী অবস্থান নেন, তখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তার মতে, নীতিনৈতিকতার জায়গা দুর্বল হলে শিক্ষা পরিবেশও প্রভাবিত হয়।
স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, বিভিন্ন পক্ষের অবস্থান ও স্বার্থের দ্বন্দ্বের কারণে ক্যাম্পাসে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা অবকাঠামো সংকট ও আবাসন সমস্যায় ভুগলেও দাবি আদায়ের ক্ষেত্রে শিক্ষক আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মসূচি দেওয়ার যৌক্তিকতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

































