শিরোনাম
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 156
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।
সারাদেশ: যান্ত্রিক সমস্যার কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানায়, কয়লার সঙ্গে পাথর মিশে আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়, যার ফলে বুধবার রাতেই উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
এর আগে কেন্দ্রটির আরও দুটি ইউনিট বন্ধ থাকায়, শেষ চালু ইউনিটটিও বন্ধ হয়ে বিদ্যুৎ উৎপাদন শূন্যে নেমে আসে।
এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮ জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেরামত কাজ চলছে এবং উৎপাদন স্বাভাবিক হতে ৪–৫ দিন সময় লাগতে পারে।

































