ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্ল্যাটের প্রকৃত দাম জানানোর সুযোগ পাবে গ্রাহকরা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 9

রাজস্ব ভবন। ফাইল ছবি

ফ্ল্যাট ও প্লট কেনাবেচায় গোপন মূল্য এখন কর নথিতে প্রকাশের নতুন সুযোগ এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থবিল অনুযায়ী, স্বেচ্ছায় প্রকৃত দাম দেখালে অতিরিক্ত প্রশ্নের মুখে পড়তে হবে না।

ঢাকা ও অন্যান্য শহরে বহুতল ভবনের সংখ্যা বাড়লেও উচ্চ দামের কারণে অনেক সময় ফ্ল্যাটের প্রকৃত লেনদেনমূল্য আর দলিলমূল্য এক থাকে না। সেই ব্যবধান কমাতে এবার করদাতাকে নিজ উদ্যোগে আসল মূল্য দেখানোর সুযোগ দিয়েছে এনবিআর।

অর্থবিলের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি চাইলে তাঁর জমি, ভবন বা অ্যাপার্টমেন্টের প্রকৃত ক্রয়মূল্য বা বিনিয়োগের তথ্য স্বেচ্ছায় কর রিটার্নে দেখাতে পারবেন। এ ক্ষেত্রে আগের কোনো ব্যাখ্যা বা যাচাই–বাছাইয়ের ঝামেলা থাকবে না।

কর নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে, দলিলমূল্যের চেয়ে বেশি প্রকৃত দাম থাকলে সেই অতিরিক্ত অংশের ওপর ব্যক্তিশ্রেণির নিয়মিত হারে আয়কর দিতে হবে। যেমন, কোনো ফ্ল্যাট দুই কোটি টাকায় কেনা হলেও দলিলে এক কোটি টাকা দেখানো থাকলে বাকি এক কোটি টাকার ওপর কর দিয়ে তা বৈধভাবে রিটার্নে যুক্ত করা যাবে।

বিশ্লেষকদের একাংশের মতে, এই ব্যবস্থায় অপ্রদর্শিত অর্থ বৈধ করার একটি পথও তৈরি হতে পারে, যা নিয়ে ভিন্নমত রয়েছে।

আরও বলা হয়েছে, বিক্রয়ের ক্ষেত্রেও যদি প্রকৃত মূল্য দলিলের চেয়ে বেশি হয়, তবে অতিরিক্ত অংশের ওপর মূলধনি মুনাফার কর প্রযোজ্য হবে।

তবে আগে থেকে কোনো তদন্ত বা কর–সংক্রান্ত কার্যক্রম শুরু হয়ে গেলে এই সুবিধা সীমিত হয়ে যাবে। সেক্ষেত্রে অপ্রদর্শিত অংশের ওপর করের ২০ শতাংশের বেশি আরোপ করা হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্ল্যাটের প্রকৃত দাম জানানোর সুযোগ পাবে গ্রাহকরা

সর্বশেষ আপডেট ০৭:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬