ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় চুরি হওয়া কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 104

ফতুল্লায় চুরি হওয়া কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসা থেকে চুরি হওয়া প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গাবতলী টাগারপাড় এলাকার শিকদার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণ এবং ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার কালামের ছেলে। তিনি ফতুল্লার চানমারি এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর গাবতলী টাগারপাড় এলাকায় আতিফা আশরাফের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলাটির তদন্তে নেমে চুরি যাওয়া মালামালের সন্ধান পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের বর্তমান বাজারমূল্য কোটি টাকার বেশি। এ ঘটনায় গ্রেপ্তার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বাউন বলেন, চুরির মামলাটি গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফতুল্লায় চুরি হওয়া কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

সর্বশেষ আপডেট ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬