ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসিকিউটররা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 117

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কোনো প্রসিকিউটর অনিয়ম বা দুর্নীতিতে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, ট্রাইব্যুনালকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম-দুর্নীতিতে জড়ালে তা কঠোরভাবে দমন করা হবে। “আমরা প্রমাণ করতে চাই এই ট্রাইব্যুনাল স্বচ্ছ ও নিরপেক্ষ। এখানে আন্তর্জাতিক মানের বিচার চলবে—এর বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত আলোচনা বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না,” বলেন তিনি।

তিনি আরও জানান, আইন অনুযায়ী ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা এবং বিচার প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা—দুই-ই বাড়ানো হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান মামলার অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে ২৪টি মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি ট্রাইব্যুনালে ২১টি মামলার বিচার চলছে। তবে এসব মামলার নথি এখনও তিনি পুরোপুরি পর্যালোচনা করেননি। সব নথি তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তদন্তে কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অপরাধীকে টার্গেট করেই তদন্ত ও বিচার পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। “আমাদের লক্ষ্য একটাই—প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা।”

প্রসিকিউশন টিম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ায় সব মামলা ও অভিযোগ গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের পরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সকালে জুলাই-আগস্ট আন্দোলন-সংক্রান্ত মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। বৈঠকে তিনি কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রসিকিউটররা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৭:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬