শিরোনাম
প্রবীণদের জন্য মেট্রোতে ছাড়, ট্রেনে যাত্রা সম্পূর্ণ বিনা ভাড়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 47
জাতীয় বাজেটে ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা এসেছে। এখন থেকে তারা ট্রেনে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন, আর মেট্রোরেলে পাবেন ২৫ শতাংশ ভাড়া ছাড়।
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সিদ্ধান্ত জানান। এতে প্রবীণদের যাতায়াত ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে, যদিও বাস্তব প্রয়োগে এর সুফল কতটা কার্যকর হবে—তা সময়ই বলবে।
প্রস্তাব অনুযায়ী, মেট্রোরেলে যাতায়াতের জন্য ব্যবহৃত এমআরটি পাসের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। সরকার মনে করছে, এতে প্রবীণদের দৈনন্দিন চলাচল তুলনামূলকভাবে সহজ ও স্বস্তিদায়ক হবে।


































