ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ নির্বাচনে সর্বজন গ্রহণযোগ্য ফল নিশ্চিত করেছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 223

ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশ নির্বাচনকে সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এই মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী সব পুলিশ সদস্য নিরপেক্ষ ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে নিজেদের দেখিয়েছেন। এই অবদানের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

তিনি ভবিষ্যতেও একই ধারা বজায় রাখার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দেন, যাতে রমজান মাসের ইফতারের সময় যানজট কমানো যায়।

অপরদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম আগামী গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও রমজান মাসে চুরি ও ছিনতাই প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ নির্বাচনে সর্বজন গ্রহণযোগ্য ফল নিশ্চিত করেছে: ডিএমপি কমিশনার

সর্বশেষ আপডেট ১০:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬