ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল নিলামেও উপেক্ষিত সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 196

আইপিএলের পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামেও দল পেলেন না সাকিব আল হাসান। সাবেক বাংলাদেশ অধিনায়ক ২ কোটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লেখালেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। একই পরিণতি হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও।

গেল মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলা সাকিবের নাম এবার নিলামে ডাকা হলেও শেষ পর্যন্ত কেউ আগ্রহ দেখায়নি। আইপিএলে তার নামই ডাকা হয়নি, তবে পিএসএলে অন্তত নিলামে উঠেছিলেন তিনি। তবুও দল জোটেনি।

১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকাভুক্ত মিরাজও অবিক্রীত থেকে যান। তবে বাংলাদেশের আরেক স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে নিলামে দেখা গেছে ভিন্ন চিত্র। একই ভিত্তিমূল্যে নাম লেখালেও তাকে ৩ কোটি রুপিতে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।

এবারের পিএসএল নিলামে বাংলাদেশ থেকে নাম রয়েছে ৫০ জন ক্রিকেটারের। ২ কোটি ২ লাখ রুপি ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী।

৬০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিএসএল নিলামেও উপেক্ষিত সাকিব

সর্বশেষ আপডেট ০৩:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬