ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 41

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ, যা চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

জেলাগুলো হলো নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান। ভোটকে ঘিরে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটের দিন অশান্তি এড়াতে কমিশন ব্যাপক তৎপরতা দেখাচ্ছে। প্রতিটি বুথ ও স্পর্শকাতর এলাকায় বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগের দিন ভোটাধিকার ফিরে পেলেন প্রায় দেড় হাজার ভোটার। যদিও নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন, এমন কেউ কেউ ভোটার তালিকায় নাম না থাকার কথা বলছেন। ভারতের শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে প্রকাশিত হয় অতিরিক্ত এ ভোটার তালিকা।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল জানান, আপিলেত ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর তালিকায় যুক্ত হন ১ হাজার ৪৬৮ ভোটার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তারা ভোটপ্রয়োগ করতে পারবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফায় মোট ১ হাজার ৪৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ নারী প্রার্থী। আর উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারীসহ একাধিক নেতা।

প্রথম দফার ভোট ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়, যেখানে রেকর্ড ৯৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছিল। ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

সর্বশেষ আপডেট ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬