ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আহত ১৫

পঞ্চগড়ে বিএনপির দুই এমপির সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

পঞ্চগড়ে বিএনপির দুই এমপির সমর্থকদের সংঘর্ষ

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।

এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সংঘর্ষে আহত ১৫ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছে।

আহতরা হলেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মী বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ১২টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উভয় পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়।

সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এর জেরেই রাতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রেফার করা হয়েছে। আহতদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে মারামারিতে তারা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আহত ১৫

পঞ্চগড়ে বিএনপির দুই এমপির সমর্থকদের সংঘর্ষ

সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬