ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা-৪ আসনে বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ০৫:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 281

লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী

নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট অর্জন করেছিলেন।

নেত্রকো-৪ আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়া অন্য দুই নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণা-৪ আসনে বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন বৈধ

সর্বশেষ আপডেট ০৫:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬