ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকেই বাহবা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, বললেন ‘আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 257

প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য, ব্যর্থতা ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে এসে আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। নতুন বছরের শুরুতে নিজের জীবনের পথচলার দিকে ফিরে তাকিয়ে নিজেকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা। ভিডিওতে আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় তাকে। শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

ভিডিওতে প্রিয়াঙ্কা জানান, এবার থেকে তিনি আরও বেশি করে ক্যামেরার সামনে এসে নিজের কথা বলতে চান। তার ভাষ্য, তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন—এই কাজটি তিনি আরও ভালোভাবে করবেন।

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ওগুলো দেখুন, ২০২৬ সালের আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। আমার কাছে এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।”

এরপর নিজের পরিবার, জীবন ও অর্জনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, “আমি আমার পরিবার, আমার ছোট ছোট সুন্দর অগ্রগতি—সবকিছুর দিকেই ফিরে তাকাচ্ছিলাম। আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবান। এত দ্রুত এতটা পথ পেরিয়ে এসে আমরা অনেক সময় নিজেদের কৃতিত্ব দিতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।”

তিনি আরও বলেন, “এই সুন্দর জীবনটা গড়ে তোলার জন্য আমি নিজের প্রতিই কৃতজ্ঞ হতে চাই, নিজের প্রতি একটু বিনয়ী হতে চাই।”

গোধূলির আলোয় ধারণ করা ভিডিওতে ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ওপারে সব সময় আলো থাকে। শুধু লেগে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। তবে এখন আমি আমার ঘরের পথেই ফিরছি।”

নতুন বছরে আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা ও এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া এই ভিডিও ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিজেকেই বাহবা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, বললেন ‘আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি’

সর্বশেষ আপডেট ০১:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬