ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 14

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থক হিসেবে পরিচয় দেওয়া একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে স্লোগান দেন এবং নানা মন্তব্য করেন।

সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ভিডিওতে থাকা ব্যক্তিদের আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হলেও তাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস নিউইয়র্ক সফর করার সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। সে সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয়। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সর্বশেষ আপডেট ১১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬