ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের সাক্ষাৎ না পেয়ে শামাকে হেনস্তার চেষ্টা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 136

তারেকের সাক্ষাৎ না পেয়ে শামাকে হেনস্তার চেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় শামা ওবায়েদের ছেলেকেও ধাক্কাধাক্কির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হোটেলের লিফটের সামনে শামা ওবায়েদকে ঘিরে কয়েকজন বিক্ষুব্ধ নেতাকর্মী গালাগাল করছেন। এ সময় পেছন থেকে একজনকে তাকে মারার কথা বলতেও শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শামা ওবায়েদের ছেলে এগিয়ে আসেন। তখন তার সঙ্গেও কয়েকজনের ধাক্কাধাক্কি হয় বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, শামা ওবায়েদের ছেলে মায়ের পরিচয় দেওয়ার চেষ্টা করলে তাকে একজন ধাক্কা দেন। পরে এক নারীও পেছন থেকে তাকে ধাক্কা দিতে থাকেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। দলীয় প্রধানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে আসেন। তাদের অনেকেই হোটেল গ্র্যান্ড হায়াতের লবিতে জড়ো হন।

তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তাদের বড় একটি অংশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। একপর্যায়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শামা ওবায়েদকে ঘিরে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজনে বিশৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না পাওয়াকে কেন্দ্র করেই শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনার এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টদের দাবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেকের সাক্ষাৎ না পেয়ে শামাকে হেনস্তার চেষ্টা

সর্বশেষ আপডেট ১০:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬