শিরোনাম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 3
ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ১২ জুন শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি।
অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া এই স্কোয়াডে জায়গা পেয়েছেন নাহিদা আক্তার, রিতু মনি, মারুফা আক্তার ও ফাহিমা খাতুনের মতো পরিচিত মুখ। একই সঙ্গে সুযোগ পেয়েছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটারও।
বাংলাদেশের ঘোষিত দলে আছেন— নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।




































