ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 195

প্রতীকী

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোয় বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্টের পরিবর্তে চার ধরনের হার নির্ধারণ করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন।

নবম পে-স্কেলের খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫ শতাংশ রাখা হয়েছে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে।

বর্তমানে সব গ্রেডে গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। নতুন কাঠামোতে সেই ব্যবস্থা থেকে সরে আসার সুপারিশ করা হয়েছে।

এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে, যদিও কমিশনের প্রস্তাব ছিল ২ হাজার টাকা।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন পে-স্কেলের মূল বেতন সরকারি কোষাগার থেকে পরিশোধের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধের প্রস্তাব করা হয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া মাসিক ২ থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে বুধবার পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সুপারিশমালা অনুমোদন পেতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টে নতুন নিয়ম

সর্বশেষ আপডেট ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬