ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ১১ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 23

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বাজেট পেশ করবেন বলে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে রোববার (৭ জুন) বিকেল ৩টায়, জাতীয় সংসদ ভবনে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা রয়েছে। সরকারের ব্যয় বৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের বিষয়।

অর্থনীতিবিদদের মতে, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য থাকলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরে সংশোধন করে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামানো হয়। সে সময় উন্নয়ন ব্যয় কিছুটা কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছিল। তুলনায় আসন্ন বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড় হচ্ছে, যা অতীতের গড় প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ১১ জুন

সর্বশেষ আপডেট ০৬:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬