ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক শেষ সংবাদ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 174

“সত্যের সন্ধানে আমরা আছি”—এই স্লোগানকে সামনে রেখে গৌরবের ৩৫ বছর পূর্ণ করল জাতীয় দৈনিক ‘শেষ সংবাদ’। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মিরপুর পল্লবী থানার রংধনু কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, দীর্ঘ সাড়ে তিন দশক ধরে সত্যের পথে অবিচল থাকা একটি পত্রিকার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী খবরের সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মিয়া। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ‘শেষ সংবাদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন হোসাইন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পৌরসভা স্যানেটারি অ্যাসোসিয়েশন এবং মোঃ আবুল হোসেন (লায়ন), সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF)।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দৈনিক শেষ সংবাদের সম্পাদক ও প্রকাশক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও বার্তা সম্পাদক শেখ সেলিম রেজা।

এছাড়াও সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং বর্তমান সময়ে লেজুড়বৃত্তিমূলক সাংবাদিকতার কুফল নিয়ে কথা বলেন। তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারহীনতায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি জানান।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ‘শেষ সংবাদ’ ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দৈনিক শেষ সংবাদ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ আপডেট ০৩:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬