ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নিয়ে যাওয়া হচ্ছে লিমনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 132

জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। দুবাই হয়ে সকালে ঢাকায় পৌঁছায় বিমানটি। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে লিমনের মরদেহ।

সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লিমনের হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেছে স্বজনরা।

মরদেহ গ্রহণের পর স্বজনরা তা নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা জহুরুল হক। তিনি আর্তনাদ করে বলেন,বাবা হিসেবে আমার সবচেয়ে কষ্ট ও দুঃখ। আমার ছেলে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি। কোনো প্রকার তাদের কষ্ট দিইনি। কোনো প্রকার শারীরিক আঘাত করিনি। যা শাসন করেছি, মুখে শাসন করেছি। আমার ছেলেকে এভাবে যে মরতে হবে জানতাম না, ওপরওয়ালা জানেন কী কষ্ট দেওয়া হয়েছে। এটাই আমার কাছে কষ্ট।

অন্যদিকে, জামিলের মামা জানান, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব জামিলের জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো নির্দিষ্ট তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও রুমমেট সংক্রান্ত কোনো বিষয় তিনি কখনও শেয়ার করেনি। কোনো ধরনের ঝামেলা বা সমস্যার কথাও পরিবারকে জানায়নি। স্বাভাবিকভাবেই সবকিছুই চলছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারসহ যুক্তরাষ্ট্র সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানাই।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামালপুরে নিয়ে যাওয়া হচ্ছে লিমনের মরদেহ

সর্বশেষ আপডেট ১২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬