শিরোনাম
দেশের বিদ্যুৎ সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াট ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 186
দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ৩২,৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তার মতে, গ্রিডভিত্তিক উৎপাদন সক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের দৈনিক বিদ্যুৎ উৎপাদন গড়ে ১৪,৫০০–১৫,০০০ মেগাওয়াট। এছাড়া তিনি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি পাম্পে তেলের সরবরাহ যথাসময়ে হচ্ছে।
তবে ইরান যুদ্ধের পর বিক্রি হঠাৎ বেড়ে যাওয়ায় পেট্রোল দ্রুত শেষ হচ্ছে। ‘মানুষ প্যানিক বায়িং করছে, লাইন থাকলেও তেল পাওয়া যায় না—এটি ঠিক নয়’, বলেন মন্ত্রী।


































