ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 201

সরকার

সরকার দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এগারোটি নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবিলায় এখনই এই পদক্ষেপ নেওয়া জরুরি।

নির্দেশনাগুলো হলো:

১. দিনের আলো যথেষ্ট থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা যাবে না; জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত লাইট ব্যবহার এড়াতে হবে।
৩. অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, পাখা, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
৪. এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, পাখা, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে।
৬. করিডোর, সিঁড়ি, বাথরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে।
৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৮. অফিস সময় শেষ হলে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লাইট, পাখা, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ রাখতে হবে।
৯. সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. যানবাহনের ব্যবহার সীমিত করতে হবে।
১১. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এই নির্দেশনাগুলো কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ১১ নির্দেশনা

সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬