ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শাপলা চত্বর তথ্য গোপন মামলা

দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রূপা কে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 9

ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনি। ছবি:-সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তথ্য আড়াল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওই সময় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ‘সমীকরণ’ নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেখানে নিহত বা হতাহতের ঘটনা নেই—এমন ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, তদন্তে উঠে এসেছে যে প্রতিবেদনটি প্রচারের সঙ্গে ফারজানা রূপা জড়িত ছিলেন এবং সেখানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাক্ষাৎকারও ব্যবহার করা হয়।

পাশাপাশি সাংবাদিক মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তে পাওয়া গেছে। তার ভাষায়, ঘটনার পরপরই এমন একটি প্রতিবেদন প্রচার পরিস্থিতিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে ঘটনাটিকে আড়াল করার একটি সংগঠিত প্রচেষ্টা ছিল, যেখানে তথ্য উপস্থাপনে পক্ষপাত ও বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে। এই কারণে তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।

ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছে। তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিললে পরবর্তী সময়ে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা চত্বর তথ্য গোপন মামলা

দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রূপা কে হাজিরের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬