তেঁতুলিয়ায় আবারও ১০ কেজির অজগর উদ্ধার
- সর্বশেষ আপডেট ০১:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 12
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের গর্তে অজগরটি দেখতে পান তাঁরা। পরে কয়েকজন মিলে সাপটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
স্থানীয় বাসিন্দা ইসরাইল বলেন, সকালে বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়রা সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে সেটি নিয়ে যান।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় আবারও অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও আলোচনা চলছে।






























