ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবিকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 45

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে তুলে ধরার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে জানতে পারার বিষয়টি তিনি ইতিবাচকভাবে দেখছেন। সংসদে থাকা সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন, এখানে বিভিন্ন পরিচয় ও অভিজ্ঞতার মানুষ রয়েছেন, যা ইতিহাস বোঝার ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করে। তার মতে, এসব বিষয় নিয়ে দীর্ঘ বিতর্ক টেনে নেওয়ার চেয়ে একটি নির্দিষ্ট উপলব্ধিতে আসাই শ্রেয়।

এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. তাহের বলেন, রাজাকার–আলবদরের প্রসঙ্গ এখন আর প্রাসঙ্গিক নয়। তিনি দাবি করেন, যুদ্ধকালীন সময়ে সীমান্ত এলাকায় শরণার্থীদের সহায়তা এবং সেনা টহল পর্যবেক্ষণের মতো কাজে তিনি যুক্ত ছিলেন, যেগুলোকে তিনি মুক্তিযুদ্ধকালীন সহায়ক ভূমিকা হিসেবে তুলে ধরেন।

একই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সেই সময় রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে দেশের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করেন, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে সহজ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবিকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬