তাহমিনা রহমান আসকের নতুন নির্বাহী পরিচালক

- সর্বশেষ আপডেট ০৭:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 97
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবাধিকারকর্মী তাহমিনা রহমান। সংস্থার নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১৫ এপ্রিল থেকে এ দায়িত্ব পালন শুরু করেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।
আরও পড়তে পারেন
বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অধিকার এবং ডিজিটাল অধিকার বিষয়ে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন তাহমিনা রহমান। দীর্ঘ এই পথচলায় তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
আসকের পক্ষ থেকে জানানো হয়, তিনি এর আগে সংস্থাটির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯–২০২০) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সময় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংস্থাটির কার্যক্রম বিস্তৃতি, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত আছেন।
তার নেতৃত্বে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে তথ্যের অধিকার শক্তিশালীকরণ, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের পক্ষে নীতিগত অ্যাডভোকেসি এবং অনলাইন মতপ্রকাশের জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ উল্লেখযোগ্য। এসব কর্মকাণ্ডে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন।
মানবাধিকার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাহমিনা রহমান ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ (Member of the Most Excellent Order of the British Empire) সম্মানে ভূষিত হন। এর আগে ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি ফ্রাঙ্কো–জার্মান প্রাইজ অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ সম্পন্ন করেন।
আসক আশা প্রকাশ করেছে, তাহমিনা রহমানের দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞা সংস্থাটির মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































