ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব দিনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 30

এনসিপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম সাগরকে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয়েছে সাদিয়া ফারজানা দিনাকে।

সোমবার (১৮ মে) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনাকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক শূন্যতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে সর্দার আমিরুল ইসলাম সাগরকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তবে তিনি দাবি করেন, বহিষ্কার নয়, তিনি নিজেই পদত্যাগ করেছেন।

গত বছরের জুনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন সাগর। এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি দল ছাড়লেন।

প্রসঙ্গত, সর্দার আমিরুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরও শীর্ষস্থানীয় নেতা ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব দিনা

সর্বশেষ আপডেট ০৪:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬