ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বর্জ্যে মিলবে বিদ্যুৎ, গতি পাচ্ছে দুই মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 41

রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ, মিথেন গ্যাস, সার ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের দুটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। রোববার সচিবালয়ে প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপের বিনিয়োগে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০২৮ সালের আগস্টে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এরপর অন্তত ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানির বাস্তবায়নে আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে মিথেন গ্যাস, বিদ্যুৎ, সার, পশুখাদ্য, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মাতুয়াইল প্রকল্পে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে। এ গ্যাস ব্যবহার করে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার বর্জ্যে মিলবে বিদ্যুৎ, গতি পাচ্ছে দুই মেগা প্রকল্প

সর্বশেষ আপডেট ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬