ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কাছে প্রত্যাশা কী জানাল তেহরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 194

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের স্পষ্ট অবস্থান প্রত্যাশা করছে তেহরান। ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত এ কথা জানিয়ে বলেন, নৈতিক সমর্থনই এখন তাদের প্রধান চাওয়া।

বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হিসেবে বাংলাদেশ একটি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলেই তারা আশা করছেন।

তার ভাষ্য, একটি মুসলিম দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শিকার হলে অন্য মুসলিম রাষ্ট্রগুলোর অন্তত স্পষ্ট নিন্দা থাকা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো দেশের কাছে সামরিক সহায়তা বা সরঞ্জাম চায় না। প্রয়োজন শুধু সহানুভূতি ও নৈতিক সমর্থন। মুসলিম বিশ্বের ঐক্যের প্রশ্নটি তিনি বারবার সামনে আনেন।

রাষ্ট্রদূতের দাবি, যেকোনো আগ্রাসনের মোকাবিলায় ইরান দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। পর্যাপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলেও জানান তিনি। তার কথায়, দেশটি সামরিকভাবে স্বনির্ভর এবং বাইরের সহায়তার ওপর নির্ভরশীল নয়।

বর্তমান পরিস্থিতিতে ইরান সরকার সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি শক্তি অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলেও বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী প্রস্তুত আছে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে না জানালেও তিনি বলেন, তেহরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তার দাবি, ইরানে অবস্থানরত বিদেশি ও নিজ দেশের নাগরিকদের মধ্যে সরকার কোনো ভেদাভেদ করছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার কাছে প্রত্যাশা কী জানাল তেহরান

সর্বশেষ আপডেট ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬