ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাফোডিলে এআই হ্যাকাথন আয়োজন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 91

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী চিন্তাকে সামনে আনতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআই হ্যাকাথন ২০২৬’। আগামী ১১ ও ১২ জুলাই সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা বসবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ইভেন্ট সফল করতে ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই-এর সিইও উজ্জ্বল রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলীসহ অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা।

৪৮ ঘণ্টার টানা এই হ্যাকাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইরা দলগতভাবে অংশ নেবেন। প্রতিটি দলে থাকবেন তিনজন শিক্ষার্থী ও একজন মেন্টর। প্রতিযোগিতা হবে তিনটি আলাদা ট্র্যাকে।

মোট পুরস্কার ঘোষণা করা হয়েছে দুই লাখ টাকা। বিজয়ী দলগুলোকে স্টার্টআপে রূপান্তরের জন্য ফান্ডিং, মেন্টরশিপ ও ইনকিউবেশন সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের বাইরে গিয়ে উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এবং দেশকে এআই গবেষণায় আরও এগিয়ে নেবে।

আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করে কনসেপ্ট নোট জমা দিতে পারবেন। এরপর বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত পর্বের দল নির্বাচন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ড্যাফোডিলে এআই হ্যাকাথন আয়োজন

সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬