ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 39

প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ হাজার।

রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৬২ জনে পৌঁছেছে।

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ৬০৮ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

ক্রমাগত ডেঙ্গু রোগী বাড়তে থাকায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬