ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩%

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 54

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পারবেন।

দেশের ৬৪৭টি পরীক্ষাকেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ত্রুটি শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী তা সংশোধন বা সম্পূর্ণ ফল বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩%

সর্বশেষ আপডেট ০৪:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬