ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রির বাইরে দক্ষ মানবসম্পদ গড়াই শিক্ষার মূল লক্ষ্য: সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। ছবি: সংগৃহীত

শুধু সনদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি-সচেতন মানবসম্পদ গড়ে তোলাই দেশের শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘এনডব্লিউপিজিসিএল বুয়েট রোবো কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জের মুখোমুখি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয়করণ প্রক্রিয়া দ্রুত বৈশ্বিক অর্থনীতি ও সমাজব্যবস্থাকে বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, রোবো কার্নিভাল শুধু একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার সক্ষমতা বাড়াবে এবং গবেষণা ও শিল্পখাতের বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘ভবিষ্যতের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত রোবটিক্স’ প্রসঙ্গে তিনি বলেন, শক্তি ও বিদ্যুৎ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের ব্যবহার দক্ষতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে হবে।

এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বুয়েট ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগকে দৃষ্টান্তমূলক উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই আয়োজন থেকে ভবিষ্যতের প্রকৌশলী ও বিজ্ঞানীরা উঠে আসবেন, যারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য, সংশ্লিষ্ট অনুষদের ডিন, এনডব্লিউপিজিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিগ্রির বাইরে দক্ষ মানবসম্পদ গড়াই শিক্ষার মূল লক্ষ্য: সি আর আবরার

সর্বশেষ আপডেট ০৩:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬