ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 16

সরকারি মেডিকেল কলেজের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন প্রতিষ্ঠান। স্বাস্থ্য শিক্ষা বিভাগের অনুমোদনের মাধ্যমে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বুধবার (১৩ মে) এ অনুমোদনের তথ্য জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি এবং বেসরকারি মেডিকেল কলেজ ৬৬টি। নতুন অনুমোদনের পর সরকারি মেডিকেলের সংখ্যা বেড়ে হলো ৩৮টি।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ছয়টি মেডিকেল কলেজ। এর মধ্যে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে একটি করে মেডিকেল কলেজ রয়েছে। ঢাকায় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ পরিচালনা করছে ডিজিএমএস।

বর্তমানে সরকারি মেডিকেলে আসন সংখ্যা ৫ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১টি। সেনাবাহিনী পরিচালিত মেডিকেল কলেজগুলোতে রয়েছে ৩৭৫টি আসন। পাশাপাশি চট্টগ্রামে নবচালু নৌবাহিনী মেডিকেল কলেজে রয়েছে আরও ৫০টি আসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন

সর্বশেষ আপডেট ০৩:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬