ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর ফিশ’

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৩:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 192

মেজর সার্জেন্ট ফিশ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় রঙের বিরল সামুদ্রিক প্রজাতির ‘সার্জেন্ট মেজর’ মাছ (Sergeant Major Fish)। ভিন্নধর্মী গঠন ও বর্ণের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে সংরক্ষণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মাছটি বন্দরে আনার পর একনজর দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। বাংলাদেশে এ মাছটি অঞ্চলভেদে পাথারী মাছ, কালো ডোরা সৈনিক মাছ কিংবা রেহা মাছ নামে পরিচিত।

জানা গেছে, ‘মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলারের জালে তিন থেকে চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে সেটি আলীপুর মৎস্য বন্দরের মেসার্স সিফাত ফিসে সংরক্ষণের জন্য নিয়ে আসা হয়।

ট্রলারের মাঝি ইদ্রিস জানান, মাছটি গভীর সমুদ্রে মাছ ধরার সময় জালে উঠে আসে। দেখতে ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন হওয়ায় তারা সেটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন। তিনি বলেন, দীর্ঘদিন মাছ ধরার অভিজ্ঞতায় এবারই প্রথম তার জালে এমন মাছ ধরা পড়েছে।

মেসার্স সিফাত ফিসের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম বলেন, মাছটির সৌন্দর্য ও বিরলতার কারণে এটি বরফে সংরক্ষণ করা হয়েছে। এর আগে তিনি এমন মাছ কখনও দেখেননি।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের যৌথ বাস্তবায়নাধীন ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, সার্জেন্ট মেজর মাছ (Abudefduf spp.) Pomacentridae পরিবারের একটি সামুদ্রিক প্রজাতি। এ মাছের দেহ চ্যাপ্টা ও ডিম্বাকৃতির। পিঠে হালকা হলুদাভ আভা এবং শরীরের দুই পাশে চার থেকে পাঁচটি গাঢ় উল্লম্ব ডোরা থাকায় এটি সহজেই শনাক্ত করা যায়।

তিনি আরও বলেন, সার্জেন্ট মেজর মাছ সাধারণত বঙ্গোপসাগরের উপকূলীয় পাথুরে এলাকা ও প্রবালপ্রাচীর, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের আশপাশের অগভীর সমুদ্রে বিচরণ করে। এটি সর্বভুক প্রাণী এবং শৈবাল, জুপ্ল্যাঙ্কটন ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী খেয়ে সামুদ্রিক খাদ্যজালের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের মাছ বাংলাদেশের উপকূলীয় জলসীমায় থাকলেও খুব কম ধরা পড়ে। মাঝে মধ্যে জেলেদের জালে এমন ব্যতিক্রমধর্মী সামুদ্রিক প্রজাতি উঠে আসে। তিনি বলেন, এসব মাছের তথ্য সংরক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেলের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর ফিশ’

সর্বশেষ আপডেট ০৩:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬