শিরোনাম
জুলাই জাদুঘরের পাশে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 133
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরনো বাণিজ্য মেলার মাঠ এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এসআরবি-২। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে।
































