ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে টপকে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবারও শীর্ষে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 19

আবারও বিশ্বকাপে গোলের রেকর্ডে শীর্ষে ব্রাজিল

চলতি বিশ্বকাপে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি গোল করার ঐতিহাসিক রেকর্ডে আবারও এককভাবে শীর্ষে ফিরল ব্রাজিল। ফুটবলের এই মহাযজ্ঞে সেলেসাওদের মোট গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৪১টিতে। এই দাপুটে জয়ের মাধ্যমে জার্মানিকে পেছনে ফেলার পাশাপাশি নিজেদের গ্রুপেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে লাতিন আমেরিকার এই পরাশক্তিরা।

রেকর্ডের এই ইঁদুর-বিড়াল লড়াইয়ে ব্রাজিলের ঠিক পেছনেই রয়েছে জার্মানি; ডাই মানশাফটদের বর্তমান গোল সংখ্যা ২৩৯। উল্লেখ্য, এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ২৩৭ গোল নিয়ে শীর্ষেই ছিল ব্রাজিল এবং জার্মানির গোল ছিল ২৩২টি। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে ব্রাজিল যেমন পয়েন্ট হারায়, তেমনি গোলের গতিতেও পিছিয়ে পড়ে। অন্যদিকে, জার্মানি তাদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে নিজেদের মোট গোল ২৩৯-এ নিয়ে যায় এবং সাময়িকভাবে ব্রাজিলকে টপকে সিংহাসনে বসেছিল।

তবে হাতছাড়া হওয়া শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বেশি সময় নেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচেই হাইতির জালে ৩ বল পাঠিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে তারা। এই জয়ের ফলে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও এখন ব্রাজিলের দখলে। আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে হলুদ শিবির।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ব্রাজিল ও জার্মানি ছাড়া আর কোনো দলের দুই শতাধিক গোল করার কীর্তি নেই। এই তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়া যথাক্রমে ১৩৬ ও ১২৮ গোল নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে ফ্রান্স ও ইতালি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জার্মানিকে টপকে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবারও শীর্ষে ব্রাজিল

সর্বশেষ আপডেট ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬