ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 215

বয়স বিবেচনায় ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৪ মামলায় জামিন দেয়া হয়। তবে জামিনের শর্ত ভাঙলে খায়রুল হকের জামিন বাতিল করতে পারবে সিএমএম কোর্ট।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ জামিনের রায় প্রকাশ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। তবে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না খায়রুল হক।

এর আগে, গত ৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পরে ১২ মার্চ ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এ বিষয়ে আগামী ৩০ মার্চ শুনানি হতে পারে। এর ফলে ৪ মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিন পেলেন খায়রুল হক

সর্বশেষ আপডেট ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬