ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ তিন শীর্ষ কর্মকর্তা বিমানের পরিচালনা পর্ষদে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 227

ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যুক্ত হয়েছেন। তাঁরা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০(বি) অনুযায়ী তাঁদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্তে পরিচালনা পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টদের মতে, অন্তর্বর্তী সরকারের শীর্ষপর্যায়ের এই তিন কর্মকর্তার অন্তর্ভুক্তিতে বিমানের প্রশাসনিক কার্যক্রম ও নীতিগত সমন্বয় আরও শক্তিশালী হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ তিন শীর্ষ কর্মকর্তা বিমানের পরিচালনা পর্ষদে

সর্বশেষ আপডেট ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬