ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 117

বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেন।

এরপর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারম্যান বলেছেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়।

তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোররাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।

দলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী তারেক রহমান

সর্বশেষ আপডেট ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬