ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ সেবা থেকে বঞ্চিত হলে জনরোষ তৈরি হয়: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 79

জনগণের অর্থে বেতন পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, তাই জনগণকে কাঙ্ক্ষিত সেবা না দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জে এক সভায় তিনি প্রশাসনের ভেতরে জবাবদিহি ও দায়িত্বশীলতার ওপর জোর দেন।

রোববার (১৪ জুন) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ধারক-বাহক। সরকার পরিবর্তন হলেও দায়িত্বের জায়গা বদলায় না; বরং যে সরকারই ক্ষমতায় থাকুক, নীতিমালা বাস্তবায়ন করাই তাদের মূল কাজ।

তিনি আরও বলেন, অতীত সরকারের সুবিধা বা কর্মকাণ্ডকে কেন্দ্র করে যদি বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করা হয়, তবে তা জনরোষের কারণ হতে পারে। জনগণ যখন সেবা থেকে বঞ্চিত হয়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে—এ বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে।

সভায় তিনি প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী অবস্থান আরও কঠোর করার কথা বলেন। তার মতে, মাদকসেবীর চেয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে, কারণ তারাই সমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।

তিনি কিশোরদের খেলাধুলার দিকে আকৃষ্ট করার ওপরও গুরুত্ব দেন, যাতে তারা মাদক থেকে দূরে থাকে। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণ সেবা থেকে বঞ্চিত হলে জনরোষ তৈরি হয়: বিমানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬